সাতক্ষীরা জেলা সদর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত 

Spread the love

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরা জেলা সদর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা সদর হাসপাতালের আয়োজনে সাতক্ষীরা সিভিল সার্জনের  অফিস কক্ষে সিভিল সার্জন কাম তত্ত্বাবধায়ক ডা: মো. আব্দুস সালামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সন্তোষ কুমার নাথ, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা পৌরসভার সাবেক কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর প্রমুখ। রোগী কল্যাণ সমিতির সভায় সংগঠনের আয়-ব্যয় ও অডিট সংক্রান্ত বিষয় বিস্তারিত আলোচনা করা হয়। এসময় সাতক্ষীরা জেলা সদর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com