
প্রেসবিজ্ঞপ্তি: সাতক্ষীরা জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার বিকালে জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিশেয়নের
সদস্যদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটে মো: নজরুল ইসলাম ১৯ ভোট পেয়ে সভাপতি এবং সাধারণ সম্পাদকপদে ২৪ ভোট পেয়ে শেখ আমিনুর রহমান কাজল
নির্বাচিত হন। এছাড়া সহ-সভাপতি পদে মো:নাসিরুদ্দীন, এস এম আমিনুর রহমান, শংকর কুমারবিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক পদে মো: আনোয়ার
হোসেন, অর্থ সম্পাদক মো: শাজাহান সবুজ,সাংগঠনিক সম্পাদক আজাহার বিন ওহাব, প্রচারসম্পাদক সুভাষ চন্দ্র মন্ডল, দপ্তর সম্পাদক মো: আশরাফুল
ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক শ্যামল কান্তি জোদ্দার,সদস্য মোস্তাফিজুর রহমান (সোহাগ), স্বরজিত সরকার,রাহুল ব্যানার্জী ও মো: নুরুজ্জামান।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
