Breaking News

সাতক্ষীরায় সকল প্রকার দেশী-বিদেশী ঔষধের সম্ভার নিয়ে আহমেদ মেডিকেল হল’র আনুষ্ঠানিক উদ্বোধন

Spread the love

নিজস্ব প্রতিনিধি : সকল প্রকার দেশী-বিদেশী ঔষধের পাইকারি ও খুচরা বিক্রয়ের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসাবে সাতক্ষীরায় কেক ও ফিতা কেটে এবং দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আহমেদ মেডিকেল হল’র উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) বিকালে শহরের নাজমুল স্মরণীর আহ্ছানিয়া মিশনের দক্ষিণ পাশে দেশী-বিদেশী ঔষধের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আহমেদ মেডিকেল হলের প্রোপাইটার ওয়ালিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা ও কেক কেটে আহমেদ মেডিকেল হল’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ দ্বীন আলী, সুলতানপুর বড়বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আ.স.ম আব্দুর রব, আহমেদ মেডিকেল হল’র পরিচালক মহিদুল ইসলাম প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মনোয়ার হোসাইন মোমিন। দোয়া অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা  হাফেজ মাওলানা মনিরুল ইসলাম ফারুকী।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নবনিযুক্ত পাবলিক প্রসিকিউটরদের ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

Spread the loveনিজস্ব প্রতিনিধি: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ থেকে সম্প্রতি প্রকাশিত প্রজ্ঞাপন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com