সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

Spread the love

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলা শাখার নব-গঠিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে জাতীয়তাবাদী ওলামা দল সাতক্ষীরা জেলা শাখা।সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) ওলামা দলের পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে এই অভিনন্দন বার্তা পাঠানো হয়।ওলামা দল সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক হাফেজ মাওলানা মো. আনিসুর রহমান আযাদী এবং সদস্য সচিব হাফেজ মো. সাইফুল্লাহ আল-কাফি যৌথ বিবৃতিতে যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানান।বিবৃতিতে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নতুন কমিটির নেতৃত্বে সাতক্ষীরা জেলা যুবদল আরও গতিশীল ও শক্তিশালী সংগঠনে পরিণত হবে। এছাড়াও নবগঠিত কমিটিকে ফুলের শুভেচ্ছা জানান জেলা ওলামা দলের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সম্প্রতি ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলা শাখার নব-গঠিত আংশিক কমিটিতে নিম্নোক্ত নেতৃবৃন্দকে গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে: সভাপতি হাফিজুর রহমান মুকুল,সিনিয়র সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স,সাধারণ সম্পাদক শফিকুল আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন,সাংগঠনিক সম্পাদক এম মাসুম রানা সবুজ।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com