Breaking News

সাতক্ষীরায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা  অনুষ্ঠিত

Spread the love

‎​মাসুদ রানা:‎সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’। আজ শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় কিশোরকণ্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে জেলার ৬টি উপজেলার ৮টি কেন্দ্রে একযোগে এই মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।চতুর্থ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় তিন হাজার শিক্ষার্থী শ্রেণিভেদে পৃথক প্রশ্নপত্রে স্বতঃস্ফূর্তভাবে এ পরীক্ষায় অংশগ্রহণ করে। সকাল থেকেই কেন্দ্রগুলোতে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন জেলার বিশিষ্ট শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, সাহিত্যিক ও সাংবাদিকরা। পরিদর্শকরা একবাক্যে বলেন, এই ধরনের আয়োজন কেবল একটি সাধারণ প্রতিযোগিতা নয়, এটি শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ ও মানসিক উৎকর্ষ সাধনের একটি আলোকিত মঞ্চ।‎​আয়োজনের বিষয়ে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের জেলা চেয়ারম্যান জুবায়ের হোসেন বলেন, “আমরা চাই শিক্ষার্থীরা কেবল গতানুগতিক পাঠ্যবইয়ের মধ্যেই সীমাবদ্ধ না থেকে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে (এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস) নিয়মিত অংশগ্রহণ করুক। এর মাধ্যমে তারা নিজেদের জ্ঞানের জগতকে সমৃদ্ধ করতে পারবে। কিশোরকণ্ঠের সঙ্গে থেকে তারা আগামী দিনে একজন মেধাবী, সৎ ও নৈতিক গুণসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠবে বলে আমাদের বিশ্বাস।”‎​তিনি আরও বলেন, “এই মেধাবৃত্তি পরীক্ষার ফলে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানচর্চার আগ্রহ বাড়বে, পাঠাভ্যাস গড়ে উঠবে এবং সমাজে কিশোর অপরাধের প্রবণতা হ্রাস পাবে। প্রায় তিন হাজার মেধাবী শিক্ষার্থীর মধ্য থেকে শ্রেষ্ঠ মেধাবীদের বাছাই করে তাদের হাত ধরেই আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।‎​এদিকে, পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এমন সুন্দর আয়োজনে অংশ নিতে পেরে নিজেদের আনন্দ ও সন্তোষ প্রকাশ করে। তাদের প্রত্যাশা, ভবিষ্যতেও তাদের মেধা বিকাশের এমন সুযোগ নিয়মিত অব্যাহত থাকবে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা

Spread the loveনিজস্ব প্রতিনিধি : আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com