সাতক্ষীরার কুশখালীতে নারী শ্রমিকের মৃত্যু

Spread the love

নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরা সদরের কুশখালী ইউনিয়নের ছয়ঘরিয়া এলাকায় বজ্রপাতে নারী শ্রমিক নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন আরো এক নারী শ্রমিক।সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।নিহত সামেত্তভান ওরফে চেড়ী(৪২) ছয়ঘরিয়া গ্রামের আনার হোসেনের স্ত্রী।আহত খুকুমনি(৩৫) একই এলাকার শহিদুল ইসলামের স্ত্রী।স্থানীয় গ্রাম পুলিশ অনাথ বলেন, সামেত্তভান ও খুকুমনি শ্রমিক হিসেবে কাজ করেন। আজ সকালে কুশখালী কাকমারীর বিলে ধান বহনের জন্য যান ওই দুজন। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই সামেত্তভান ওরফে চেরী নিহত হন। আহত হন খুকুমনি। খুকুমনিকে উদ্ধার করে স্থানীয় গ্রাম্য ডাক্তারের কাছে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি বর্তমানে আশঙ্কামুক্ত।সাতক্ষীরা থানার ওসি শামিনুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা মটর শ্রমিক ইউনিয়ন  নির্বাচনকে সামনে রেখে  টিটু-মামুন পরিষদের  মিছিল

Spread the loveনিজস্ব প্রতিনিধি:  সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-খুলনা-৫৫০) বহুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com