Breaking News

সাতক্ষীরায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

Spread the love

নিজস্ব প্রতিনিধি : “করবো সমবায়,গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্য কে সামনে রেখে সাতক্ষীরায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সমবায় মেলা, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮নভেম্বর) বেলা ১২ টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম ‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন, শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সমবায় দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ কাউসার আজিজ। পরে আলোচনা সভা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার মোঃ আশিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মুর্শিদ আলম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মো জাফর ইকবাল, নব দিগন্ত কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর নির্বাহী পরিচালক মোঃ বজলুর রহমানসহ বিভিন্ন সমবায় কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোক্তা বৃন্দ। সমবায় পণ‌্য মেলায় ১৩ টি স্টলে বিভিন্ন উদ্যোক্তারা সবজি, গার্মেন্ট শিল্প, হস্ত ও কুটির শিল্প নিয়ে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দুগ্ধ প্রকল্পের আওতায় সুবিধাভোগী ১৪ জনের মাঝে সুদ মুক্ত ১৪ লক্ষ টাকা গাভী পালন ও দুগ্ধ ঋণের চেক প্রদান করা হয় এবং বিভিন্ন প্রতিষ্ঠানে ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক রামপ্রসাদ ঢালী।

About dainiksatkhira24

Check Also

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

Spread the loveনিজস্ব প্রতিনিধি:জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ে আলোচনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com