
নিজস্ব প্রতিনিধিঃ
মাছের ঘেরে পানি সেচ দেওয়ার সময় বিদ্যুৎপৃষ্টে আব্দুর রশিদ পাড়(৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার(২১ফেব্রয়ারি) সকাল ৯টার দিকে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার চোমরখালী গ্রামে এ ঘটনা ঘটে।মারা যাওয়া আব্দুর রশিদ পাড় ওই এলাকার লিয়াকাত পাড়ের ছেলে।
স্থানীয়দের ভাষ্য , আজ শনিবার সকালে আব্দুর রশিদ পাড় বাড়ির পাশে নিজ মৎস্য ঘেরে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিয়ে পানি সেচ দিচ্ছিলেন। ওই সময় অসাবধানতা বসত বিদ্যুৎ তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে লুটিয়ে পড়ে সে। খবর পেয়ে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে পাটকেলঘাটার স্বাগতা ক্লিনিকে নিয়ে যাওয়ার পথিমধ্যে মৃত্যু হয় তার।
পাটকেলঘাটা বেসরকারী হাসপাতাল স্বাগতা ক্লিনিকের চিকিৎসক ডা.মধুসুদন মন্ডল জানান, হাসপাতালে আসার আগেই ওই যুবকের মৃৃত্যু হয়েছে।
খলিষখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সাব্বির হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এইচ এম লুৎফর কবির জানান,খবর শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
