সাতক্ষীরায় সাংবাদিকদের সম্মানে শহর ছাত্রদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

Spread the love
আবিদ হোসেন :
সাতক্ষীরা শহর ছাত্রদলের উদ্যোগে আজ ২৫ ফেব্রুয়ারি বুধবার সপ্তম রমজানে সাংবাদিকদের সম্মানে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহর ছাত্রদলের সদস্য সচিব শাহিন ইসলামের সার্বিক তত্ত্বাবধানে শহরের নিউমার্কেট এলাকার নোঙ্গর অডিটরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাবসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ এবং শহর ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। ইফতারের আগে উপস্থিত সকলে মিলে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন এবং অনুষ্ঠানে আমন্ত্রিত সাংবাদিকরা তাদের সম্মানে আয়োজিত এই সুন্দর উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ছাত্রদল নেতাদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা মটর শ্রমিক ইউনিয়ন  নির্বাচনকে সামনে রেখে  টিটু-মামুন পরিষদের  মিছিল

Spread the loveনিজস্ব প্রতিনিধি:  সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-খুলনা-৫৫০) বহুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com