Breaking News

সাতক্ষীরায় শতবর্ষের ঐতিহ্যে মনসা পূজা অনুষ্ঠিত:বিলুপ্তির পথে গুড়পুকুর মেলা

Spread the love

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরায় হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সর্পদেবী মনসা পূজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ভোর ৬টা থেকে শুরু হয়ে চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত পূজার আনুষ্ঠানিকতা। শহরের পলাশপোলের গুড়পুকুর পাড়ের বটতলাস্থ মনসাতলা মন্দির কমিটির আয়োজনে পূজা অনুষ্ঠিত হয়। পূজাকে ঘিরে পলাশপোল মোড়ে আসা দোকানিরা নানা পসরা, মিষ্টি ও মিঠাই সাজিয়ে বসেন।

প্রতি বছর মনসা পূজাকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা উদ্বোধন হয়ে থাকে। তবে এ বছর মেলার কোনো উদ্যোগ নেয়নি সাতক্ষীরা পৌরসভা ও জেলা প্রশাসক কর্তৃপক্ষ।

এবারের পূজার দায়িত্বে থাকা পুরোহিত পরিতোষ চক্রবর্তী বলেন, “অসাম্প্রদায়িক চেতনায় ভাদ্র মাসের সংক্রান্তিতে দেবশিল্পী বিশ্বকর্মার আশীর্বাদ কামনায় এ পূজা অনুষ্ঠিত হয়। মা মনসাকে শিল্পসমূহের প্রকাশক ও অলংকার শিল্পের স্রষ্টা হিসেবে ভক্তরা তার কৃপা লাভের আশায় এখানে প্রার্থনা করতে আসেন।”

তিনি আরও জানান, শত শত বছর ধরে এই গুড়পুকুর পাড়েই মনসা পূজা অনুষ্ঠিত হয়ে আসছে, যা আজও স্থানীয়দের কাছে এটি একটি ধর্মীয় ও সামাজিক উৎসব হিসেবে সমানভাবে গুরুত্বপূর্ণ।

এদিকে সচেতন মহল ও নাগরিক সমাজের দাবি, সাতক্ষীরার প্রায় ৪০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা আজ বিলুপ্তির পথে। তাই প্রতিবছর ছোট পরিসরে হলেও ধর্ম-বর্ণ নির্বিশেষে এ ঐতিহ্যকে ধরে রাখার আহ্বান জানান তারা।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com