Breaking News

সাতক্ষীরায় বি.এন.পির বিজয় মিছিল

Spread the love

নিজস্ব  প্রতিনিধি: জুলাই গণঅভ্যুখ্যানের বর্ষপূতি উপলক্ষে সাতক্ষীরায় বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে জেলা বিএনপির আয়োজনে শহরের ইটাগাছা সংগ্রাম পেট্রোল পাম্পের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউ মার্কেট মোড়ে এসে শেষ হয়। মিছিলে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের শত শত নেতা-কর্মীরা অংশ গ্রহন করেন।
এর আগে শহরের ইটাগাছা এলাকায় বিজয় মিছিল পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয় ।এতে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহি কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দীন, জেলা বিএনপির আহবায়ক এইচ.এম রহমাতুল্লাহ পলাশ, সিনিয়র যুগ্ন আহবায়ক আবুল হাসান হাদী, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ন আহবায়ক তাজকিন আহমেদ চিশতি, যুগ্ন আহবায়ক ড. মনিরুজ্জামান, সাবেক সদস্য সচিব ইউপি চেয়াম্যান আব্দুল আলীম প্রমুখ।

এসময় বক্তারা সমাবেশে আওয়ামী দুঃশাসনের গত ১৬ বছরের গুম, খুন, হত্যা, দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজির নানা দিক তুলে ধরে বলেন, গত ১৬ বছরে আওয়ামী শাসনের হাতে সাতক্ষীরা জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের যেভাবে অমানবিক নিপীড়ন, নির্যাতনের শিকার হয়েছেন। সরাদেশে কয়েক হাজার নেতাকর্মীদের হত্যা করা হয়েছে । মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল । সারদেশে এক ফ্যাসিবাদ রাজত্ব কায়েম করা হয়েছিল ।

তারা আরো বলেন, বাক স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়ে বেশী দিন টিকে থাকা যায় না। তার জলন্ত প্রমান ফ্যাসিস্ট শেখ হাসিনা। ছাত্রজনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে এখন থেকেই প্রস্তুতি গ্রহন করতে হবে। এ সময় দলীয় নেতা-কর্মীদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতের ৩১ দফার ঘোষণা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহবান জানান তারা।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com