Breaking News

সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদক সহ নয় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা ৩৪ বোতল ভারতীয় ফেনসিডিলসহ প্রায় নয় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।বুধবার দিনভর জেলার কাকডাঙ্গা, গাজীপুর, ঘোনা, তলুইগাছা, কুশখালী, মাদরা, চান্দুরিয়া, হিজলদী, পদ্মশাখরা এলাকা থেকে এসব মালামাল আটক করা হয় । বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান,সাতক্ষীরা-৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক । তিনি জানান,
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৪/২ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন বড়ুইবাগান নামক স্থান হতে ৩৪ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করে।

এছাড়াও, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ৪ আরবি হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কেড়াগাছি নামক স্থান হতে ১,০৬,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-৭/৬৮ এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন পাকা রাস্তার মোড় নামক স্থান হতে ৩৫,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৭/২ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গোয়ালপাড়া নামক স্থান হতে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১/২৩ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন পদ্মশাখরা মাঠ নামক স্থান হতে ১,০৫,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১২/৩ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন শ্শ্বান নামক স্থান হতে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ঝাউডাঙ্গা এলাকা হতে ১,৪০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত ১৪/২ এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন আমবাগান এলাকা হতে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-৬ হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ঝিটকি মোড় এলাকা হতে ৪০,০০০ টাকা মূল্যের ভারতীয় পাতার বিড়ি আটক করে। ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-৩/২ হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন লক্ষীদাড়ি এলাকা হতে ২,৪৫,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করা হয় ।

তিনি আরো জানান, আটকৃত মালামালের মূল্য আট লক্ষ চব্বিশ হাজার ছয়শত টাকা।উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ষ্টোরে জমা হয়েছে।

 

 

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা সীমান্তে ১৮ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

Spread the loveপ্রেস বিজ্ঞপ্তি:সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পৃথক অভিযানে প্রায় ১৮ লাখ টাকার চোরাচালান পণ্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com