Breaking News

সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদক সহ দশ লক্ষ টাকার ভারতীয় মাল জব্দ

Spread the love

প্রেস বিজ্ঞপ্তিঃ সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৫০ পিস ভারতীয় কাটাগ্রা ট্যাবেলেটসহ প্রায় দশ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার দিনভর জেলার কাকডাঙ্গা, কালিয়ানী, তলুইগাছা, মাদরা, হিজলদী এবং ঝাউডাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। তবে এসময় কাউকে আটক করতে সক্ষম হয়নি বিজিবি। বৃহস্পতিবার বিকালে বিজিবি প্ররিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, সাতক্ষীরা -৩৩ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক।
তিনি জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা থেকে ৫০ পিস ভারতীয় কাটাগ্রা ট্যাবলেটও ৪,৯০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ি আটক করা হয় । এছাড়া ঝাউডাঙ্গা থেকে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কালিয়ানী থেকে ৩৫,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ, তলূইগাছা থেকে ১,৭৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ,চান্দুরিয়া থেকে ১,০৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ি, হিজলদী থেকে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি এবং মাদরা থেকে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করা হয়।

তিনি আরো জানান, আটককৃত মালামালেরর মুল্য নয় লক্ষ বায়ান্ন হাজার পাঁচশত টাকা।জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ষ্টোরে জমা হয়েছে।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com