Breaking News

সাতক্ষীরায় পিকআপের চাকায় পিষ্ট হয়ে মাদুর ব্যবসায়ি নিহত

Spread the love

রঘুনাথ খাঁ : সাতক্ষীরায় দ্রুতগতির একটি পিকআপের চাকায় পিষ্ট হয়ে মাদুর ব্যবসায়ী সুলতান আলী (৫৬) নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-আশাশুনি সড়কের দহাকুলা মোড়ে হেলালের ভাটার সামনে এই ঘটনা ঘটে। স্থানীয় জনতা ঘাতক পিকআপটি আটক করেছে।নিহত সুলতান আলী আশাশুনি উপজেলার কুল্ল্যা ইউনিয়নের মহাজনপুর গ্রামের ফজর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী মোখলেসুর রহমান জানান, মাদুর ব্যবসায়ী সুলতান আলী শুক্রবার সকালে একটি ভ্যানে সাতক্ষীরা থেকে ধুলিহর বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সকাল সাড়ে সাতটার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-আশাশুনি সড়কের দহাকুলার মোড়ে হেলালের ভাটার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপ যাত্রীবাহী ভ্যানটিকে ধাক্কা দেয়।

এসময় ভ্যান আরোহী সুলতান আলী ছিটকে রাস্তার উপর পড়ে গেলে পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। ঘটনায় গুরুতর আহত হয় ভ্যানচালক। তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান,নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক পিকআপটি আটক করা হয়েছে। তবে পিকআপ চালক পালিয়ে গেছে।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com