Breaking News

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ছয় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি:সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় ছয় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার দিনভর জেলার পদ্মশাখরা, তলুইগাছা, কাকাডাঙ্গা, মাদরা, হিজলদী, চান্দুরিয়া ও ব্যাটালিয়ন সদর সদরের অভিযানে এসব মালামাল আটক করা হয়। মঙ্গলবার বিকালে বিজিবি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান,সাতক্ষীরা -৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক । তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তলূইগাছা থেকে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ , চান্দুরিয়া থেকে ১,৭৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ি,মাদরা থেকে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ,কাকাডাঙ্গা থেকে ৭৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি,হিজলদী থেকে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ,পদ্মশাখরা থেকে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ, এছাড়াও ব্যাটালিয়ন সদরে অভিযানে ১,০২,০০০/- টাকা মূল্যের ভারতীয় ক্রীম আটক করা হয়।

তিনি আরো জানান, আটককৃত মালামালের মূল্য পাঁচ লক্ষ বাষট্টি হাজার টাকা।উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com