সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদকসহ পাঁচ লাখ টাকার মালামাল উদ্ধার আটক-১

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫ বোতল ভারতীয় মদসহ সাড়ে পাঁচ লক্ষাধিক টাকার মাদক চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি।বৃহস্পতিবার দিনভর জেলার ভোমরা, কাকডাঙ্গা, মাদরা এবং চান্দুরিয়া এলাকা থেকে এসব মালামাল আটক করা হয় ।বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান,সাতক্ষীরা-৩৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১৭/৭ এস এর ০৬ আরবি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন চান্দুরিয়া নামক স্থান হতে ১,৪০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর ১১ আরবি হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন চান্দা নামক স্থান হতে ২,১০,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-২/৩ এস হতে আনুমানিক ০২ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন ভোমরা গাজিপাড়া নামক স্থান হতে ৭,৫০০/-টাকা মূল্যের ভারতীয় মদ আটক করে। এছাড়া কাকডাঙ্গা বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর ০৩ আরবি হতে আনিুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কেরাগাছি নামক স্থান হতে ২,০৩,০০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ী আটক করে ভিজিবি সদস্যরা ।

তিনি আরো জানান, আটককৃত মালমালের মূল্য পাচঁ লক্ষ ষাট হাজার পাচঁ শত টাকা।আটককৃত আসামীকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে ।
এছাড়া উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com