Breaking News

সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদক সহ চার লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে চার লক্ষ টাকার মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি। বুধবার দিনভর জেলার কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা, মাদরা, হিজলদী এবং চান্দুরিয়া এলাকা থেকে এসব মালামাল আটক করা হয় । বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, সাতক্ষীরা-৩৩ ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর ০৫ ও ০৬ আরবি হতে আনুমানিক ৫০০-৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কাকডাঙ্গা মাঠ ও বোয়ালিয়া নামক স্থান হতে ৩,২০,০০০/-টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।
ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর বিশেষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গোবিন্দকাঠী নামক স্থান হতে ২২,৫০০/-টাকা মূল্যের ভারতীয় মদ আটক করে।মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর ৯ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন উত্তর ভাদিয়ালী নামক স্থান হতে ১১,৭০০/-টাকা মূল্যের ভারতীয় আগরবাতি আটক করে।হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর ১৫ আরবি হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গোবরপোতা নামক স্থান হতে ১৮,০০০/-টাকা মূল্যের ভারতীয় আগরবাতি আটক করে।
এছাড়াও, চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৭/৩ এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গোয়ালপাড়া নামক স্থান হতে ৭০,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে বিজিবি সদস্যরা।

তিনি আরো জানান, আটককৃত মালামালের মূল্য চার লক্ষ বিয়াল্লিশ হাজার দুইশত টাকা ।উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com