Breaking News

সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদকসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল জব্দ

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩৫ বোতল ভারতীয় মদ ও ফেনসিডিলসহ প্রায় এক লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি।রোববার দিনভর জেলার কুশখালি, কাকডাঙ্গা, সুলতানপুর বিওপি ও বাঁকাল চেকপোষ্ট এলাকা থেকে এসব মালামাল আটক করা হয় । বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, সাতক্ষীরা-৩৩ বিজিবি অধিনায়ক লে.কর্নেল কাজী আশিকুর রহমান । তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাঁকাল চেঁকপোষ্ট এর বিশেষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন আলিপুর হাটখোলা নামক স্থান হতে ৭,৫০০/-টাকা মূল্যের ভারতীয় মদ ,কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১২/২ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন শ্বাশানঘাট নামক স্থান হতে ২৩,০০০/-টাকা মূল্যের ভারতীয় শাড়ি, শার্টের পিস, তাল মিছরি ,
কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর ০৬ আরবি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ভাদিয়ালী নামক স্থান হতে ৩৩,০০০/-টাকা মূল্যের ভাতরীয় মদ আটক করা হয় ।

এছাড়া, সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৫/৫ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন বরই বাগান নামক স্থান হতে ১৬,৬০০/-টাকা মূল্যের মদ ও ফেনসিডিল আটক করা হয় ।

তিনি আরো জানান , আটককৃত মালামালের মূল্য উনআশি হাজার একশত টাকা। উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com