Breaking News

সাতক্ষীরায় খাবারে চেতনা নাশক মিশিয়ে অজ্ঞান করে নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরি

Spread the love

রঘুনাথ খাঁ:

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের নাথপাড়ার চন্দন সেনের বাড়িতে খাবারের সাথে চেতনা নাশক মিশিয়ে ২শিশুসহ ৬জনকে অজ্ঞান করে নগদ ১৫ হাজার টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

ধুলিহরের নাথপাড়ার গৌতম সেনের পুত্র চন্দন সেন জানান, তিনিসহ পরিবারের সবাই বৃহস্পতিবার রাত ১১ টার দিকে প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। শুক্রবার সকালে বাড়ির কেউ ঘুম থেকে না ওঠায় প্রতিবেশিরা তাদের বাড়িতে গিয়ে ডাকাডাকি শুরু করে। কিন্তু কারোর ঘুম না ভাঙায় প্রতিবেশিরা ঘরে গিয়ে দেখে সবাই অচেতন অবস্থায় পড়ে আছে। শোকেজের তালা ভাঙা এবং ঘরের ভিতর সমস্ত জিনিস পত্র লন্ডভন্ড করা। তখন স্থানীয় গ্রাম ডাক্তার ফজলুর রহমানকে ডেকে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করে। কিন্তু তার স্ত্রী পারুল রানী সেন(৪০)এর অবস্থা আশংঙ্কা জনক হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে এম্বুলেন্সে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং তাকে (৪০), তার পিতা গৌতম সেন(৬৫), মাতা মিনা সেন(৬০), মেয়ে কথা সেন(৮) ও লতা সেন(৩) কে বাড়িতে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এবং তারা প্রত্যকেই আশংকা মুক্ত বলে ওই চিকিৎসক জানিয়েছেন। এঘটনায় দুর্বৃত্তরা নগদ ১৫ হাজার টাকা, ১৩ টি শাড়ি ও পিতলের থালাবাটিসহ বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে।

এঘটনায় সাতক্ষীরা সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক ।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com