Breaking News

সাংবাদিকদের স্বাধীন ও নিরপেক্ষভাবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহবান বিচারপতি আব্দুল হাকিমের

Spread the love

নিজস্ব  প্রতিনিধি ঃ সাংবাদিকদের স্বাধীন ও নিরপেক্ষভাবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার আহবান জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ‘গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক সাতক্ষীরা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (২২ মে) বেলা ১১টার দিকে অনুষ্ঠিত এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম এসব কথা বলেন। তিনি আরো বলেন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রতিষ্ঠা করার জন্য শুধু আইন-ই যথেষ্ট নয়। গণমাধ্যমকর্মীদের বিচক্ষণতা এবং নীতি-নৈতিকতাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একজন সাংবাদিকের ভুলের কারণে প্রকাশিত সংবাদ কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষতির কারণ হতে পারে। এজন্য প্রকাশিত সংবাদের সূত্রের বিশ্বাসযোগ্যতা ও সত্যতা থাকতে হবে। এক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের বাংলাদেশ প্রেস কাউন্সিল প্রণীত সাংবাদিকদের অনুসরণীয় আচরণবিধি মেনে চলা উচিত।সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ,জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন , অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত হাসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। কর্মশালার দুটি সেশনে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি পালনের গুরুত্ব এবং অপসাংবাদিকতা পরিহার করে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় প্রেস কাউন্সিল এ্যাক্ট ১৯৭৪ এর প্রয়োগ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় সাতক্ষীরার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি।

 

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com