Breaking News

সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সমবেদনা

Spread the love

শেখ আমিনুর হোসেন: এসএ টেলিভিশনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাহীন গোলদারের মা নুরজাহান বেগম (৮০) ইন্তেকাল করেছেন। রবিবার (৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।।তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং-৫৮৩/০৪)।এক শোকবার্তায় সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেনসহ নেতৃবৃন্দ মরহুমা নুরজাহান বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তারা হলেন ,সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস, যুগ্ম-সম্পাদক শেখ বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দীন, অর্থ সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফিজুল ইসলাম আক্কাজ এবং কার্যনির্বাহী সদস্য আনিছুর রহমান তাজু, আরীফ মাহমুদ, মো. আব্দুল মতিন, মো. জিয়াউর রহমান জিয়া ও এএইচএম তুমু প্রমুখ।

 

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় খাবার-পানিতে বিষাক্ত পদার্থ মেশানোর সন্দেহ, অচেতন পরিবারের ৪ সদস্য; লুট ৭ লাখ টাকার সম্পদ

Spread the loveরঘুনাথ খাঁ: খাবারের সাথে বিষাক্ত জিনিস মিশিয়ে একই পরিবারের চার সদস্যকে অচেতন করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com