সংবাদ প্রকাশের জেরে সাতক্ষীরায় সাতনদী সম্পাদকের ওপর হামলার

Spread the love

নিজস্ব প্রতিনিধিঃ সংবাদ প্রকাশের জের ধরে সাতক্ষীরায় দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমানের ওপর হামলার ঘটনা উঠেছে। আজ রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা পৌরসভা কার্যালয়ের এ ঘটনা ঘটে। হাবিবুর রহমান সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা শেষে বর্তমানে বাড়িতে রয়েছে। তিনি শহরের মুনজিতপুর এলাকার বাসিন্দা। এঘটনায় হাফিজুর রহমান সহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করেছেন। হাবিবুর রহমান বলেন, আজ রোববার বেলা পৌনে দুইটার দিকে তিনি ব্যবসায়িক ট্রেড লাইসেন্স নবায়নের জন্য সাতক্ষীরা পৌরসভায় যান। পৌরসভার ফটকের কাছে পৌঁছালে হাফিজ ও তার সঙ্গে থাকা কয়েকজন তাকে পথরোধ করেন। এ সময় হাফিজ তাকে উদ্দেশ করে বলেন, আমার বোনের জামাইয়ের বিরুদ্ধে তুই নিউজ করেছিস। আজ তোকে জীবনে শেষ করে দেব।এরপর তিনি পৌরসভার ভেতরে লাইসেন্স শাখার ১১৪ নম্বর কক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলছিলেন। তখন হাফিজসহ অজ্ঞাতনামা দুই থেকে তিনজন সেখানে ঢুকে তাঁকে গালিগালাজ করতে থাকেন।একপর্যায়ে হাফিজ তার জামার কলার ধরে টানাহেঁচড়া করেন এবং মুখে ঘুষি মারেন। এতে তার মুখে রক্তাক্ত জখম হয়। এরপর ঘাড়ে ঘুষি মারা ও গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করা হয়। তার বাঁ বুকেও তিন থেকে চারটি ঘুষি মারা হয়। সঙ্গে থাকা অন্য ব্যক্তিরা তাকে শরীরের বিভিন্ন স্থানে কিল-ঘুষি ও লাথি মারেন বলে তিনি জানান।পরবর্তীতে পৌরসভার লাইসেন্স শাখার কর্মকর্তা রায়হান আহমেদ ও জুলহাস উদ্দিনসহ অন্যরা তাকে হামলাকারীদের হাত থেকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠান ।হাবিবুর রহমান আরো বলেন, মামলা করলে কিংবা হামলাকারীরা তারর বিরুদ্ধে কোনো সংবাদ প্রকাশ করলে তাকে হত্যা, গুরুতর জখম, অপহরণ করে গুম এবং প্রকাশ্যে অপমান করার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করে তিনি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, মামলার বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। খোঁজ নিয়ে এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি ।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা মটর শ্রমিক ইউনিয়ন  নির্বাচনকে সামনে রেখে  টিটু-মামুন পরিষদের  মিছিল

Spread the loveনিজস্ব প্রতিনিধি:  সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-খুলনা-৫৫০) বহুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com