Breaking News

শ্যামনগর সুন্দরবন ইয়ুথ ফ্রেন্ডশীপের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

Spread the love
মোঃ আলফাত হোসেনঃ
সুন্দরবন ইয়ুথ ফ্রেন্ডশীপ সংগঠনের উদ্যোগে বিনামূল্যে নারী ও পুরুষকে চক্ষু চিকিৎসা  সেবা প্রদান করা হয়েছে,ধারাবাহিক কর্মসূচি অংশ হিসাবে ২০ ই মে মঙ্গলবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ছোট ভেটখালী গ্রামের সাইদুর গাজীর দোকান সংলগ্ন সকাল ১০ টা হতে বিকাল ৩টা পর্যন্ত নারী ও পুরুষসহ প্রায় শতাধিক মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেয়া হয়।চক্ষু শিবির পরিচালনা করেন এসকে ডিজিটাল চক্ষু সেবা কেন্দ্রের পরিচালক ডাঃ এস,কে আরিফুল ইসলাম ।
এ সময় উপস্থিত ছিলেন,সুন্দরবন ইয়ুথ ফ্রেন্ডশীপের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ সোহেল রানা,সাধারণ সম্পাদক মোঃ আবু ইছা,গাবুরা ইউনিটের সভাপতি মোঃ মনিরুল ইসলাম,মুন্সিগঞ্জ ইউনিট কমিটির সভাপতি মোঃ আরিফ বিল্লাহ, আরো উপস্থিত ছিলেন, মোঃ সাইদুর গাজী, মোঃ সবুজ, মোঃ সাকিবুল, মোঃ শাহরিয়া প্রমুখ।
সুন্দরবন ইয়ুথ ফ্রেন্ডশীপের উপদেষ্টা মোঃ আবুল হোসেন ওমর জানান,আমরা মনেপ্রাণে বিশ্বাস করি, কাজেকর্মে সফল মানুষ হওয়ার আগে ভালো মানুষ হওয়া দরকার। নিজেদের দায়িত্বের প্রতি নিষ্ঠাবান থাকা এবং মানুষের সেবা করাই আমাদের  জীবনের মূল লক্ষ্য, যেহেতু আমাদের এটা অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন সবচেয়ে বড় কথা আমরা সেচ্ছাসেবী এটা আমাদের গর্ব আর এই জায়গা হতে আমাদের এই ফ্রী মেডিকেল ক্যাম্প ও চক্ষু চিকিৎসা সেবা চলমান।

About dainiksatkhira24

Check Also

শ্যামনগরে কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় ঘের মালিককে ১ হাজার টাকা জরিমানা

Spread the loveরঘুনাথ খাঁ: সাতক্ষীরার শ্যামনগরে কৃষি জমির মাটি ইট ভাটায় বিক্রির দায়ে এক ঘের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com