Breaking News

শ্যামনগরে স্বাস্থ্য সেবা বিষয়ক সংলাপ

Spread the love

উপকূলীয় প্রতিনিধি: শ্যামনগরে স্বাস্থ্য সেবা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৯ জুন) শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও স্বাস্থ্য সেবা প্রদানকারীদের অংশগ্রহণে নেটজ-পার্টনারশীপ ফর ডেভেলমেন্ট অ্যান্ড জাস্টিস’র সহযোগিতায় অগ্রযাত্রা প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক এই সংলাপের আয়োজন করে। বারসিক এর ইউনিট ম্যানেজার মননজয় মন্ডলের সঞ্চালনায় প্রকল্প ম্যানেজার মাসুম বিল্লাহ সংলাপের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।

মুন্সিগঞ্জ ইউনিয়নের জয়িতাপ্রাপ্ত কৃষাণী শংকরী রানীর সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. জি এম তরিকুল ইসলাম ও এনজিও সমন্বয় পরিষদের সদস্য সচিব গাজী আল ইমরান।

সংলাপে গাবুরা, বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ ও পদ্মপুকুর ইউনিয়নের স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় জনগোষ্ঠীর পক্ষ থেকে সিএসও সদস্য চন্দনা রানী, নমিতা রানী, প্রভাতী রানী, উৎপলা রানী, ময়না খাতুন ও অঞ্জলী রানী আলোচনায় অংশ নেন।

সংলাপে স্বাস্থ্য সেবা পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন ক্লিনিক ও বেসরকারি প্রতিষ্ঠানে না গিয়ে সরকারি স্বাস্থ্য সেবা পাওয়ার জন্য তৎপর হওয়ার উপর গুরুত্বারোপ করা হয়।

এসময় বলা হয়, স্বাস্থ্য সেবা পাওয়ার জন্য সরকারের বিদ্যমান দপ্তর বা অফিসে নিয়মিত আসতে হবে। যোগাযোগ বাড়াতে হবে। সরকারি স্বাস্থ্য সেবার মান উন্নয়নে স্থানীয় স্বাস্থ্য কর্মীদের সাথে সু-সম্পর্ক স্থাপন করতে হবে।

About dainiksatkhira24

Check Also

শ্যামনগরে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত

Spread the loveনিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে শুভঙ্কর মন্ডল শুভ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com