Breaking News

শ্যামনগরে শিক্ষার্থীদের জন্য দ্বন্দ্ব সংবেদনশীল মানবাধিকার ভিত্তিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Spread the love

আশিকুজ্জামান  লিমন:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বারসিক এনগেজ প্রকল্পের উদ্যোগে কৈখালী এস আর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ফোরামের দুই দিনব্যাপী দ্বন্দ্ব-সংবেদনশীল HRBA (Human Rights Based Approach) প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ০৭ ও ০৮ এপ্রিল ২০২৬ তারিখে আয়োজিত এ প্রশিক্ষণে বিদ্যালয়ের শিক্ষার্থী ফোরামের ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণের উদ্বোধন করেন কৈখালী এস আর মাধ্যমিক বিদ্যালয় এর শিক্ষার্থী ফোরামের গাইড শিক্ষক মোঃ ইয়াকুব আলী। দুই দিনব্যাপী প্রশিক্ষণ পরিচালনা করেন বারসিকের টেকনিক্যাল অফিসার-সুপর্ণা মিত্র। সার্বিক সহায়তায় ছিলেন ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ শরিফুল ইসলাম।

BARCIK (Bangladesh Resource Center for Indigenous Knowledge) বাস্তবায়িত Environmental Human Rights for a Just Transition: Strengthened local CSO’s transforming climate Hotspots into Resilient Communities (ENGAGE) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণের প্রথম দিনে উদ্বোধনী পর্বের মাধ্যমে অংশগ্রহণকারীদের প্রত্যাশা সংগ্রহ, প্রশিক্ষণের উদ্দেশ্য ব্যাখ্যা এবং প্রি-টেস্ট নেওয়া হয়। পরে পরিবেশগত বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট মানবাধিকার লঙ্ঘন, অধিকার ও মানবাধিকার ধারণা, মৌলিক অধিকার, অধিকারভোগী ও দায়িত্বপ্রাপ্ত পক্ষ এবং পরিবেশবাদী মানবাধিকার কর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

দ্বিতীয় দিনে মানবাধিকারের মূলনীতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণ, জবাবদিহিতা, অবিচ্ছেদ্যতা বা অখণ্ডনীয়তা, বৈষম্যহীনতা এবং ক্ষমতায়ন বিষয়ে দলীয় কাজ, গেম, প্রশ্নোত্তর ও মুক্ত আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হয়। প্রশিক্ষণের শেষ পর্বে পোস্ট-টেস্টের মাধ্যমে অংশগ্রহণকারীদের শিখন যাচাই করা হয় এবং সমাপনী আলোচনা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণের ফলে শিক্ষার্থীদের মধ্যে মানবাধিকার সচেতনতা বাড়বে এবং তারা ভবিষ্যতে নিজ নিজ সমাজে দায়িত্বশীল ও সংবেদনশীল নাগরিক হিসেবে ভূমিকা রাখতে পারবে, কোন প্রকার দ্বন্দ্ব ছাড়া শিক্ষার্থীরা স্থানীয় সমস্যা সমাধান এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় কাজ করতে পারবে।

About dainiksatkhira24

Check Also

শ্যামনগরে কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় ঘের মালিককে ১ হাজার টাকা জরিমানা

Spread the loveরঘুনাথ খাঁ: সাতক্ষীরার শ্যামনগরে কৃষি জমির মাটি ইট ভাটায় বিক্রির দায়ে এক ঘের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com