শিক্ষার্থীদের অনুপ্রেরণায় এম.ডি. আলমগীর কবিরের প্রশংসনীয় উদ্যোগ

Spread the love

নিজস্ব প্রতিনিধি: ‘একটি স্বনির্ভর ও উন্নত রাষ্ট্র গঠনে শিক্ষা অপরিহার্য’— এই বিশ্বাসকে সামনে রেখে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ৩ নং চাম্পাফুল ইউনিয়নে এম.ডি. আলমগীর কবির প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন। তিনি ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানে মেধাভিত্তিক পুরস্কার বিতরণ কর্মসূচির আয়োজন করেছেন। এর আওতায় ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি শ্রেণি থেকে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের মাঝে মোট ১৫টি করে পুরস্কার প্রদান করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, সুস্থ প্রতিযোগিতার মানসিকতা তৈরি এবং মেধা বিকাশে ভূমিকা রাখছেন তিনি।

জানা যায়, মোট ১৫ টি শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি পরিচালনা করেন তিনি। এর মধ্যে ১১ টি প্রাথমিক বিদ্যালয়, ২ টি মাধ্যমিক বিদ্যালয় ও ২ টি মাদ্রাসা রয়েছে। পুরস্কারের আওতাভুক্ত ১১ টি প্রাথমিক বিদ্যালয় হলো— চাম্পাফুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব চাম্পাফুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাইঁহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চাঁদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘুশুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, থালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বারদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, নবীননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চান্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও এ তালিকায় থাকা ২ টি মাধ্যমিক বিদ্যালয় হলো, চাম্পাফুল আ.প্র.চ. মাধ্যমিক বিদ্যাপীঠ ও কাজী আলাউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় এবং ২ টি মাদ্রাসা হলো, চাঁদখালী দাখিল মাদ্রাসা ও নবীননগর মাদ্রাসা।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে সহায়তা করার লক্ষ্যে ইউনিয়নের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সংশ্লিষ্টদের মতে, শিক্ষার মাধ্যমেই মানবসম্পদের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী রাষ্ট্র গড়ে তোলা সম্ভব। পাশাপাশি শিক্ষা মানুষের মধ্যে নৈতিকতা, দায়িত্ববোধ ও দেশপ্রেম জাগ্রত করে— যা একটি স্বনির্ভর ও উন্নত রাষ্ট্র গঠনের মূল ভিত্তি।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা মটর শ্রমিক ইউনিয়ন  নির্বাচনকে সামনে রেখে  টিটু-মামুন পরিষদের  মিছিল

Spread the loveনিজস্ব প্রতিনিধি:  সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-খুলনা-৫৫০) বহুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com