যুক্তরাষ্ট্রে গোলাগুলি, আহত ১২

Spread the love

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের টলেডো শহরে একটি উৎসবস্থলের কাছে গোলাগুলির ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। সন্দেহভাজনদের খোঁজে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। টলেডো পুলিশ বিভাগ জানায়, শনিবার স্থানীয় সময় বিকেল ৫টা ৩৭ মিনিটে ওল্ড ওয়েস্ট এন্ড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলির খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা স্থিতিশীল, আর দুজনের অবস্থা আশঙ্কাজনক।

টলেডোর ডেপুটি পুলিশ প্রধান জো জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুই ব্যক্তি একে অপরকে লক্ষ্য করে গুলি চালায়। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে—যার সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি—গুলির শব্দ শোনা যাওয়ার পর মানুষকে দৌড়াতে ও চিৎকার করতে দেখা যায়।

পুলিশ জানায়, আহতদের বয়স ১৬ থেকে ৬১ বছরের মধ্যে। টলেডোর মেয়র ওয়েড ক্যাপসুকিয়েভিচ স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউটিওএল ১১–কে বলেন, সবাই বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে।

ওল্ড ওয়েস্ট এন্ড ফেস্টিভ্যাল নিজেদেরকে দেশের অন্যতম বৃহৎ ঐতিহাসিক এলাকার উদ্‌যাপন হিসেবে বর্ণনা করে। দুই দিনব্যাপী এ আয়োজনে লাইভ মিউজিক, বিভিন্ন খাদ্য বাজার, বিয়ার গার্ডেন, বাড়ি পরিদর্শন ও কেনাকাটার ব্যবস্থা ছিল।

পুলিশ জানিয়েছে, ডেলাওয়ার অ্যাভিনিউ ও রবিনউড অ্যাভিনিউ এলাকা ঘিরে তদন্ত চলছে। উৎসবের ওয়েবসাইটের মানচিত্র অনুযায়ী, ওই সংযোগস্থলে সংগীত ও খাবারের আয়োজন ছিল। অনলাইনে প্রকাশিত অন্য ভিডিওতে কয়েকজন আহত ব্যক্তিকে স্ট্রেচারে করে সরিয়ে নিতে দেখা যায় এবং একটি তাবুর কাছে ঘাসের ওপর কয়েকজনকে শুয়ে থাকতে দেখা যায়।

ওহাইওর গভর্নর মাইক ডিওয়াইন সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে বলেন, টলেডোর পরিস্থিতি নিয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। তিনি বলেন, ‘গ্রীষ্মকালীন উৎসব পরিবারগুলোর জন্য নিরাপদ পরিবেশ হওয়া উচিত।’ ঘটনার শিকার ব্যক্তিদের জন্য তিনি প্রার্থনা করেন এবং সংশ্লিষ্টদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী সফল হবে বলে আশা প্রকাশ করেন।

 

About dainiksatkhira24

Check Also

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া

Spread the loveডেস্ক রিপোর্ট: রাশিয়ার ভূখণ্ডে ইতোমধ্যে ৮ হাজারের বেশি উত্তর কোরীয় সেনা অবস্থান করছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com