মুক্তিযোদ্ধারাই বাংলাদেশের প্রকৃত নায়ক: তানজিম সাকিব

Spread the love

স্পোর্টস ডেস্ক:
মহান বিজয়ের মাস ডিসেম্বরে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের গর্বের সঙ্গে স্মরণ করেছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার তানজিম হাসান সাকিব। নানা অর্জনে দেশের ক্রিকেটারদের নায়ক হিসেবে আখ্যা দেওয়া হলেও, তানজিম মনে করেন, দেশের প্রকৃত নায়ক হলেন মুক্তিযোদ্ধারা।

শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি নয় মাসের এই যুদ্ধ নিয়ে নিজের গর্বের কথা জানিয়েছেন।

নিজের স্ট্যাটাসে তানজিম লিখেছেন, ‘আমি মুক্তিযুদ্ধকে নিয়ে গর্ববোধ করি। আমি মুক্তিযোদ্ধাদের নিয়ে গর্ববোধ করি। যাদের ছিল না ট্রেনিং, যারা প্রশিক্ষিত ছিলেন না, কীভাবে যুদ্ধ করতে হবে জানতেন না, তারপরও দেশের টানে মাটির টানে পাক হানাদার প্রশিক্ষিত আর্মিদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিলেন।’

মুক্তিযোদ্ধাদের নিয়ে তিনি আরও বলেন, ‘যারা আমাদের ভীতু জাতি থেকে সাহসী জাতি করেছিলেন, যাদের কারণে আমি আজ বাংলাদেশের পতাকা বিশ্বের বুকে ক্রিকেটের মাধ্যমে তুলে ধরতে পারছি, তাদের নিয়ে আমি গর্ব বোধ করি। বাংলাদেশের প্রকৃত হিরো (নায়ক), প্রকৃত সেলিব্রিটি (তারকা) আমাদের মুক্তিযোদ্ধারা।’

সাদা বলে বাংলাদেশ দলের নিয়মিত সদস্য তানজিম হাসান সাকিব, বিশেষ করে টি-টোয়েন্টিতে। সবশেষ আয়ারল্যান্ড সিরিজেও তিনি স্কোয়াডে ছিলেন এবং ২ ম্যাচ খেলে ৩টি উইকেট শিকার করেছেন। সবমিলিয়ে তিনি ৪০টি টি-টোয়েন্টি খেলে ৪৭ উইকেট নিয়েছেন।

এছাড়াও ১৫ ওয়ানডেতে ২৪ উইকেট রয়েছে তার। তিনি টেস্ট খেলেছেন মোটে ১টি।

About dainiksatkhira24

Check Also

ইতিহাস গড়লেন কাভান সুলিভান

Spread the loveডেস্ক রিপোর্ট: দারুণ ছন্দে রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ফুটবলার কাভান সুলিভান। ২০২৪ সালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com