Breaking News

মারামারি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল কিশোরের

Spread the love

নিজস্ব  প্রতিনিধিঃ মারামারি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে প্রান হারিয়েছে জাকারিয়া খান (১৯) নামে এক কিশোর।
গত শুক্রবার রাত ১২দিকে সাতক্ষীরা শহরের পশু হসপিটালের মোড়ে এ ঘটনা ঘটে। নিহত কিশোর শহরের কাটিয়া এলাকায় রুচিরা বেকারির মালিক আলহাজ্ব আব্দুল গফুর খানের ছেলে।

নিহতের ফুফাতো ভাই সাতক্ষীরা পৌর বিএনপি নেতা মাছুম বিল্লাহ শাহীন জানান, গতকাল শুক্রবার রাতে মামাতো ভাই মো: জাকারিয়া খান শহরের সঙ্গিতা মোড়ের প্রানী সম্পদ অফিসের সমানে বসে চা খাচ্ছিলেন। ওই সময় কিছু বকাটে চায়ের দোকানদারের সাথে এক সন্ত্রাসীর কথা কাটাকাটি করতে থাকে । এক পর্যায়ে পরিস্থিতি খারাপ দেখে জাকারিয়া চায়ের দোকানদার কে রক্ষা করার জন্য মারামারি ঠেকাতে যান জাকারিয়া। ওই তাদের মধ্যে একজন জাকারিয়ার বুকে ও পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করলে জাকারিয়া মাটিতে লুটিয়ে পড়েন। তখন স্থানীয় দোকানদার ও পথচারী জাকারিয়া কে সাতক্ষীরা মেডিকেল কলেজ এন্ড হসপিটালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায়
জাকারিয়ার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক(ওসি তদন্ত) মো:শাহীদুর রহমান বলেন, নিহতের লাশ ময়নাদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার সাথে কে বা কারা জড়িত সেটি আশেপাশের সিসি টিভি ক্যামেরা চেক করে আসামি কে সনাক্ত করার চেষ্টা চলছে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা মটর শ্রমিক ইউনিয়ন  নির্বাচনকে সামনে রেখে  টিটু-মামুন পরিষদের  মিছিল

Spread the loveনিজস্ব প্রতিনিধি:  সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-খুলনা-৫৫০) বহুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com