
নিজস্ব প্রতিনিধি : পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া কিশোরী জেবাকে স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে তার পরিবার সাতক্ষীরা সদর থানা থেকে পরিবারের সদস্যরা জেবাকে গ্রহণ করেন।এর আগে গত১৪নভেম্বর যশোর শহর থেকে নিখোজ হয় সে। জাহান্নাতুল জেবা খুলনা জেলা সদরে সোনডাঙা এলাকার মো কামরুজ্জামানের মেয়ে । জেবার বাবা যশোর শহরের বিসিকে কর্মরত।জেবার বাবা কামরুজ্জামান জানান, তার মেয়ে জান্নাতুল জেবা মানসিক ভারসাম্যহীন। সম্পতি তার যশোরে বিসিকে পোস্টিং হলে ১৪নভেম্বর তার মেয়েকে নিয়ে সেখানে একটি ভাড়া বাসায় ওঠেন। এরপর দুপুরে সে নিখোজ হয় সে। একপর্যায়ে মেয়েকে খুজে না পেয়ে যশোরে কোতোয়ালি মডেল থানায় সাধারন ডায়োরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানান।আজ মঙ্গলবার সদর থানায় এসে তিনি মেয়ের ফেরত নিয়ে যান।স্বদেশের নির্বাহী পরিচালক মাধবচন্দ্র দত্ত জানান, সোমবার সন্ধ্যার দিকে পাটকেলঘাটা এলাকায় জেবাকে একা ও অসহায় অবস্থায় পেয়ে তার বিসিক শিল্পনগীর গার্মেস ব্যাবসায়ী প্রিয়াঙ্কা বিশ্বাস সহ তার প্রতিষ্ঠানের কর্মীরা নিয়ে যায়। পরে তার পরিবারের সন্ধান পেতে স্বদেশ জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করে। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যক্তি ও সংগঠনের সঙ্গে যোগাযোগ করে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেবার বাবা সংগঠনটির হটলাইনে ফোন করেন। এ সময় তিনি মেয়ের পরিচয় ও পারিবারিক তথ্য নিশ্চিত করেন। পরে স্বদেশের সহযোগিতায় সাতক্ষীরা সদর থানা থেকে জেবাকে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়।এ উদ্যোগে ভূমিকা রাখেন ফরিদপুরের বেগম রোকেয়া কিশলয় গার্লস স্কুলের শিক্ষক জাহিদ হোসেন। সম্ভব হয়।মেয়েকে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করে তার বাবা স্বদেশ -সহ পরিবারের সন্ধানে সহযোগিতাকারী ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা জানান।সাতক্ষীরা সদর থানার ওসি শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে জেবাকে বেসরকারী সংস্থা স্বদেশের মাধ্যমে তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
