Breaking News

ভূমিহীন নেতার দোকান ভাংচুরের ঘটনায় জেলা ভূমিহীন সমিতির প্রতিবাদ

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি: ব্রহ্মরাজপুরের ভূমিহীণ নেতা রবিউল ইসলামের উপর হামলা ও দোকান ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা ভূমিহীন সমিতির নেতৃবৃন্দ। সাথে সাথে ওই হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।জেলা ভুমিহীন সমিতির সভাপতি মো: কওছার আলী ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ স্বাক্ষরিত এক বিবৃতি বলেন, ভূমিহীন নেতা রবিউল ইসলাম ব্রহ্মরাজপুর বাজারে একটি দোকানঘর ভাড়া নিয়ে ছাতা সেলাই ও চা বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। কিন্তু সম্প্রতি দোকানঘর মালিকদের দুই ভাইয়ের সাথে বিরোধ হলে একটি পক্ষ তার দোকানে অতর্কিত হামলা করে ভাংচুর চালায় এতে তার ২লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।এর আগে দোকান খোলার বিষয়ে আদালতে মামলা দায়ের করলে আদালত মামলাটি আমলে নিয়ে রবিউল ইসলামকে দোকান খুলে দেওয়ার নির্দেশ দেন। এরপরও প্রতিপক্ষ আদালতের নির্দেশ অমান্য করে তার দোকানপাঠ ভাংচুর এবং লুটপাট করে। এঘটনায় ভূমিহীন নেতৃবৃন্দ অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 

 

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com