
বিশেষ প্রতিনিধি ঃ বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে এই অঞ্চলের মানুষের প্রতিনিয়ত গ্রেপ্তার আতংকে থাকতে হতো। সে ভয় আর এ অঞ্চলের মানুষের থাকবেনা। বিএনপি ক্ষমতায় এলে অন্যায় ভাবে কাউকে আর রাতের আঁধারে বাড়ি থেকে উঠিয়ে আনতে দেয়া হবেনা। আপনারা নিশ্চিন্তে বাড়িতে ঘুমাতে পারবেন। তিনি আরো বলেন, দেশের মানুষ জোট বেঁধেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা বিএনপিকে ভোট দিয়ে বিজয়ী করবে।সাতক্ষীরার কলারোয়া উপজেলার হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে দুপুরে কেঁড়াগাছী ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সম্মেলনে ভার্সুয়ালী প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে কেঁড়াগাছী ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, কলারোয়া উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, মোঃ আশরাফ হোসেন, বিএনপি নেতা আশরাফুজ্জামান মন্টু, প্রভাষক সালাউদ্দিন পারভেজ, কৃষক দল নেতা মাস্টার মনিরুজ্জামান মনি প্রমুখ।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
