Breaking News

বাঁশদহা মাঝের পাড়া জামে মসজিদে নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত,

Spread the love
মোঃ মাহফুজুর রহমান:সাতক্ষীরা সদর উপজেলার ১ নম্বর বাঁশদহা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাঝের পাড়া জামে মসজিদে নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১০ নভেম্বর) বাদ মাগরিব মসজিদ প্রাঙ্গণে এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন ১ নম্বর বাঁশদহা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মোঃ খাইরুল ইসলাম। বৈঠকটি সঞ্চালনা করেন আলী আহম্মেদ লাকি।বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য ও চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমযান আলী।প্রধান অতিথির বক্তব্যে তিনি আসন্ন নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
এ সময় স্থানীয় নেতাকর্মী, ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বৈঠকে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

About dainiksatkhira24

Check Also

আলিপুর ইউনিয়নের ভোমরা সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নি সন্ত্রাস ও ককটেল বিস্ফোরণের অভিযোগ

Spread the love নিজস্ব প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ডাকা সর্বাত্মক ধর্মঘট ও রাজনৈতিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com