নিজস্ব প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ডাকা সর্বাত্মক ধর্মঘট ও রাজনৈতিক কর্মসূচীকে কেন্দ্র করে ঢাকা, গোপালগঞ্জ, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এবার সাতক্ষীরা সদরের আলিপুর ইউনিয়নে রাতের আঁধারে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাশকতার ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় সূত্র অনুযায়ী, সাতক্ষীরাতে ককটেল বিস্ফোরণ ও টায়ার জ্বালিয়ে অগ্নি সন্ত্রাসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগ ও যুবলীগের বেশ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের ঢালিপাড়া (সফির বাঁশতলা) এলাকায় ৫নংওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ পুঁটির বাড়ির সামনে ভোমরা স্থলবন্দর সড়কে রাতের আঁধারে আগুন সন্ত্রাস করে টায়ার জ্বালিয়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। সোমবার দিবাগত রাত অনুমান ২টার দিকে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এঘটনায় আলিপুর ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের ৬ নেতার নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও এঘটনায় আরো ৪০/৫০ জন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। এঘটনায় সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে আলিপুর ইউনিয়ন বিএনপি ও ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।
লিখিত অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরা হলেন- আলিপুর ইউনিয়নের আলতাফ হোসেন হেলালের পুত্র আলিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, শাহাদাত হোসেনের ছেলে সাংগঠনিক সম্পাদক মো. রাশেদ আলী, মো. মোন্তেজ ঢালীর ছেলে আলিপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বিপ্লব ঢালী, মোজাম কারিকারে পুত্র আলিপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো. বাবু, মৃত অলিউল্লাহ সরদারের ছেলে আলিপুর ইউনিয়ন যুবলীগের সহ সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুল্লাহ সরদার, এবং আবুল হোসেন এর ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো. পলাশ শাহ প্রমুখ। তাঁদের ঠিকানা যথাক্রমে আলিপুর ঢালিপাড়া ও আলিপুর ইউনিয়নের পাঁচানী এলাকায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এদিকে, মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে আলিপুর ইউনিয়ন বিএনপি, ছাত্রদল এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তাঁরা সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা রয়েছে বলে জানান। তবে অভিযোগে নাম আসা ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় পুলিশ বা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য কিংবা আইনগত পদক্ষেপের তথ্যও নিশ্চিত হওয়া যায়নি। এঘটনায় সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত হয়েছে। বিষয়টি কতটুকু সত্য তা যাচাইয়ে পুলিশের তদন্ত চলমান রয়েছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। সচেতন মহল ও স্থানীয়দের দাবী জননিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রকৃত রহস্য উদ্ঘাটনে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত জরুরী।

—
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে