Breaking News

সাতক্ষীরার তালায় যমুনা লাইন পরিবহনের ধাক্কায় গৃহবধূ নিহত

Spread the love

জহর হাসান সাগর:

সাতক্ষীরার তালা উপজেলার শাহাপুর বাজার সংলগ্ন এলাকায় যমুনা লাইন পরিবহনের ধাক্কায় রুমি আক্তার (২৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুমি আক্তার উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের শহিদুল মোড়লের মেয়ে এবং হারুন-অর-রশিদের স্ত্রী। তাঁর শ্বশুরবাড়ি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল বেতা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, আঠারো মাইল দিক থেকে ছেড়ে আসা যমুনা লাইন পরিবহনের (ঢাকা মেট্রো-১৩-২৬-৯০) এবং তালা থেকে আঠারো মাইল দিকে যাওয়ার সময় একটি মোটরভ্যান শাহাপুর বাজার সংলগ্ন এলাকায় গেলে মটর ভ্যান এবং পরিবহনের ধাক্কা দেয়। এতে মোটরভ্যানে থাকা রুমি আক্তার ঘটনা স্থানে নিহত হন। স
দুর্ঘটনায় মোটরভ্যানচালক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এবং ভ্যানে থাকা দুই শিশু ছিটকে পড়লেও তারা অক্ষত অবস্থায় প্রাণে রক্ষা পায়।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে তালা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।
এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মৃতদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির কমিটি থেকে একযোগে ৮ জন নেতার পদত্যাগ

Spread the loveনিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির কমিটি থেকে একযোগে ৮ জন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com