বাঁশদহায় মহাতাব গাজির জানাজা অনুষ্ঠিত

Spread the love

মো. মাহফুজুর রহমান:সাতক্ষীরা সদর উপজেলার ১নং বাঁশদহা ইউনিয়নের ইউনিয়ন সেক্রেটারি মাওলানা ডাঃ ওসমান গনির চাচা মহাতাব গাজি ইন্তেকাল করেছেন। তাঁর ইন্তেকালে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।সোমবার (৩১ আগস্ট) বিকেলে কামার বায়সা মসজিদের সামনে মরহুম মহাতাব গাজির জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ জামায়াতে ইসলামী বাঁশদহা ইউনিয়নের আমির, উপজেলা নির্বাহী কর্মপরিষদ সদস্য, ইউনিয়ন তদারককারী ও ইউনিয়ন টিমের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।জানাজার নামাজ শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় তাঁর পরিবার-পরিজনকে ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।মরহুম মহাতাব গাজির মৃত্যুতে স্থানীয় বিভিন্ন মহল শোক ও সমবেদনা জানিয়েছেন।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com