Breaking News

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ট্রাম্প খামখেয়ালি হয়ে উঠছেন

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ নাগরিক মনে করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বয়সের ভারে ক্রমশ খামখেয়ালি (Erratic) হয়ে উঠছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রকাশিত রয়টার্সের এক নতুন জরিপে দেখা গেছে, ৬১ শতাংশ আমেরিকান বর্তমানে ৭৯ বছর বয়সী এই প্রেসিডেন্টের আচরণ নিয়ে সন্দিহান।

জরিপ অনুযায়ী, প্রতি ১০ জন আমেরিকানের মধ্যে ৬ জনই মনে করেন ট্রাম্পের আচরণে বার্ধক্যজনিত অস্থিরতা প্রকাশ পাচ্ছে। এর মধ্যে ৮৯ শতাংশ ডেমোক্র্যাট, ৬৪ শতাংশ স্বতন্ত্র ভোটার এবং এমনকি ৩০ শতাংশ রিপাবলিকানও ট্রাম্পকে ‘খামখেয়ালি’ হিসেবে বর্ণনা করেছেন। তবে রিপাবলিকানদের একটি বড় অংশ (৮১ শতাংশ) এখনো তাকে মানসিকভাবে তীক্ষ্ণ বলে মনে করেন।

আমেরিকানদের মধ্যে দেশের সামগ্রিক রাজনৈতিক নেতৃত্ব নিয়ে অসন্তোষ বাড়ছে। জরিপে অংশগ্রহণকারী ৭৯ শতাংশ মানুষ মনে করেন, ওয়াশিংটন ডিসির নির্বাচিত প্রতিনিধিরা গড়পড়তা আমেরিকানদের প্রতিনিধিত্ব করার জন্য অনেক বেশি বয়স্ক।

উল্লেখ্য, বর্তমানে মার্কিন সিনেটের গড় বয়স ৬৪ এবং প্রতিনিধি পরিষদের গড় বয়স ৫৮ বছর।

এতসব সমালোচনা সত্ত্বেও ট্রাম্পের ব্যক্তিগত জনপ্রিয়তায় বড় কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে তার অনুমোদনের হার ৪০ শতাংশ, যা মাসের শুরুর তুলনায় ২ শতাংশ বেড়েছে। তবে গত এক মাসে বিচারক ও আইনপ্রণেতাদের প্রতি তার আক্রমণাত্মক মন্তব্য এবং সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের বিরোধিতা করে পুনরায় ট্যারিফ (শুল্ক) আরোপের মতো ঘটনাগুলো জনমনে উদ্বেগের সৃষ্টি করেছে।

২০২৫ সালের জানুয়ারিতে ৭৮ বছর বয়সে দ্বিতীয়বার শপথ নিয়ে ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্টের রেকর্ড গড়েন। এর আগে তার পূর্বসূরি জো বাইডেনও বার্ধক্যজনিত মানসিক সক্ষমতার প্রশ্নে সমালোচিত হয়েছিলেন। আগামী জুনে ট্রাম্পের বয়স ৮০ বছর পূর্ণ হতে যাচ্ছে, যা বাইডেনের রেকর্ডকেও ছাড়িয়ে যাবে।

হোয়াইট হাউসের মুখপাত্র ডেভিস ইঙ্গল অবশ্য এই জরিপের ফলাফলকে ভুয়া ও হতাশাজনক বয়ান বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি দাবি করেন, ট্রাম্পের কর্মক্ষমতা ও শক্তি তার পূর্বসূরির তুলনায় অনেক বেশি।

সূত্র: রয়টার্স

About dainiksatkhira24

Check Also

পাকিস্তান সফর বাতিল, টেলিফোনেই চলছে শান্তি আলোচনা: ট্রাম্প

Spread the love আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান সফর আকস্মিকভাবে বাতিল করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com