
আব্দুল্লাহ আল মামুন: সাতক্ষীরায় ঔষধের অনিয়ম প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার খুলনা রোড এলাকায় জেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের যৌথ উদ্যোগে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন , সাতক্ষীরা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ অপু, সাতক্ষীরার ড্রাগ সুপার মোঃ বাশারাফ হোসেনসহ পুলিশের সদস্য বৃন্দ।
সাতক্ষীরার ড্রাগ সুপার মোঃ বাশারাফ হোসেন জানান, অভিযানে নাহিন মেডিকেল হলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।অভিযানে নকল ও ভেজাল ঔষধ বিক্রি, ফিজিশিয়ান স্যাম্পল অবৈধভাবে সংরক্ষণ ও বিক্রি, মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি, আনরেজিস্টার্ড, অননুমোদিত ঔষধ মজুদ ও বিক্রি না করার জন্য অনুরোধ করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই কর্মকর্তা ।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
