পার্বতীপুরে বস্তাবন্দি নারীর মরোদেহ উদ্ধার

Spread the love

রুকুনুজ্জামান:দিনাজপুর পার্বতীপুরে খোলাহাটি চৌত্রের মোড় বদরগঞ্জ এলাকায় রংপুর রোডের পাশে এক অজ্ঞাত নারীর বস্তাবন্দি মরো দেহ উদ্ধার করেছে বদরগঞ্জ থানা পুলিশ। বুধবার (১৫ জানুয়ারি ২০২৬) সকাল প্রায় ৭টার দিকে রাস্তার পাশে একটি বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ হলে পুলিশে খবর দেন স্থানীয়রা । পরে বদরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি অবস্থায় ওই নারীর মরো দেহটি উদ্ধার করে।
জানাযায়, মরো দেহটি বস্তায় মোড়ানো ছিল, এখনো পর্যন্ত নিহত নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। এ ঘটনায় সরাসরি জড়িত কোনো সন্দেহভাজন বা তদন্তের বিস্তারিত তথ্যও পাওয়া যায়নি।

পুলিশ প্রাথমিকভাবে মরো দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নিয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত সংগ্রহ ও তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে।

বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, ঘটনাস্থলে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। রংপুর থেকে আসা সিআইডির একটি দল লাশটি ময়নাতদন্তের জন্য রংপুরে প্রেরণ।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় বিয়ে নিয়ে নতুন বিতর্ক

Spread the love নিউজ ডেস্ক: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com