পাইকগাছায় চলন্ত বাসে নারী যাত্রীকে হেনস্তার অভিযোগ

Spread the love

পাইকগাছা প্রতিনিধি:গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই খুলনার পাইকগাছায় চলন্ত বাসে এক নারী যাত্রীর সঙ্গে অসদাচরণ ও হেনস্তার অভিযোগে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। শনিবার বিকেলে উপজেলার লোনা পানি কেন্দ্র সংলগ্ন এলাকায় এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা একটি বাস আটকে রেখে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

জানা যায়, বাসে যাত্রাকালে এক নারী যাত্রী বাসের কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে আপত্তিকর আচরণ ও অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করার অভিযোগ তোলেন। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর ভাইসহ স্থানীয় যুবকেরা ক্ষুব্ধ হয়ে বাসটি আটকে দেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এসময় ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে পৌঁছে। পুলিশ স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করে এবং বাসটি মুক্ত করে দেয়।

পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িত বাসচালক, হেলপার বা সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সচেতন মহল বলছে, গণপরিবহনে নারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও কঠোর নজরদারি প্রয়োজন। একই সঙ্গে এ ধরনের অভিযোগের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনা জরুরি, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

About dainiksatkhira24

Check Also

পাইকগাছায় ইয়াবাসহ আটক ৩

Spread the loveপাইকগাছা প্রতিনিধি:খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে জনসাধারণের সহযোগিতায় ১৭ পিস ইয়াবাসহ এক মুদি দোকানদার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com