
নাজমুল ইসলাম (দেবহাটা) : দেবহাটা উওর সখিপুর গ্রামের মৃত ধ্রুপ বিশ্বাস এর ছেলে অজয় বিশ্বাস (৩৫) সোমবার সকাল ৮ টার সময় মৃত্যুবরণ করেছেন। ওঁ দিব্যান্ লোকান্ স্ব গচ্ছতু। অসুস্থতা জনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর। অজয়ের অকাল মৃত্যুতে পরিবার সহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশী, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা দেবহাটা উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান প্রার্থী মোখলেছুর রহমান (মুকুল), দেবহাটা উপজেলার যুবদলের আহবায়ক কামরুজ্জামাল (কামরুল) আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী পঙ্কোজ তরফদার, ব্যবসায়ী আখতার হোসেন, এসময় শোকহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং তার আত্মার শান্তি কামনা করেছেন।
তার সাবদেহ শেষকৃত্য অনুষ্ঠিত ৪ ঘটিকায় শেষ হয়েছে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
