Breaking News

তালায় সড়ক দূর্ঘটনায় মটরসাইকেল আরোহী আহত

Spread the love
ফারুক সাগর:   তালায় সড়ক দূর্ঘটনায় ডুমুরিয়ার খরর্ণীয়া অঞ্চলের মোটরসাইকেল আরোহী রবিউল ইসলাম(৩৮) নামে এক যুবক আহত হয়ছে এবং রাস্তায় পাশে এক দোকানির লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। দূর্ঘটনাটি ঘটছে বৃহস্পতিবার (১২নভেম্বর) তালা উপজেলার দঃ নলতা গ্রামের পাইকগাছা- খুলনা সড়কে।
‎প্রতক্ষদর্শীরা জানায়,পাইকগাছা উপজেলা মৎস‍্য কর্মকর্তা মোঃ সৈকত মল্লিক তার নিজের ব‍্যবহৃত সরকারি গাড়ি  নিয়ে খুলনায় জরুরি মিটিংয়ে যাচ্ছিল। পথিমধ‍্যে দঃ নলতা নামক স্থানে পৌছলে পাইকগাছাগামী মটরসাইকেলটি মৎস‍্য কর্মকর্তার গাড়িতে ধাক্কা দেয়। তখন মটরসাইকেল আরোহী কে বাচাতে সরকারি পাজোরো গাড়িটি বামে চাপিয়ে দঃ নলতা গ্রামের মৃত মুনছুর আলী সরদারের ছেলে হাসানুর সরদারের দোকানের ভিতরে গাড়ির চালক চালিয়ে দেয়। এসময় হাসানুরের দোকানে থাকা একটি ফ্রিজ, চেয়ার, টেবিল ও মালামালসহ দোকানের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয় সুত্রে জানা যায়। ফলে গরীব অসহায় হাসানুর তার একমাত্র আয়ের উৎস চায়ের দোকানটি ভেঙ্গে যাওয়ায় ও মালামাল ক্ষতি হওয়ায় একেবারে ভেঙ্গে পড়েছে বলে স্থানিয়রা জানান।
‎দোকান মালিক হাসানুর জানায়, আমার একমাত্র আয়ের উৎস এই চায়ের দোকান। তা একেবারে ভেঙ্গে চুরমার হয়ে গেছে। এখন আমার ছেলে মেয়েদের কি খাইয়ে বাচিয়ে রাখব। আমার তো আর কোন আয়ের উৎস নেই।
‎পাইকগাছা মৎস‍্য অফিসের সি এস ও ডাক্তার আজাহার আলী জানায়, এই গাড়িতে আমি ছিলাম। মৎস‍্য কর্মকর্তা সৈকত স‍াহেব ছিলেন না। ঘটনার সত‍্যতা স্বীকার করে বলেন, চায়ের দোকানের ক্ষতি হয়েছে। আমি আগামী বুধবার দোকানদারকে আমার অফিসে আসতে বলেছি।
‎তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম জানায়,দূর্রঘটনা স্থল পুলিশ পরিদর্শন করেছে। তদন্ত করে আইনগত ব‍্যবস্থা নেওয়া হবে।

About dainiksatkhira24

Check Also

তালায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় মানুষের ঢল

Spread the loveফারুক সাগর: গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ নৌকা বাইচ। সেই ঐতিহ্য ধরে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com