Breaking News

তালায় মিলেনিয়াম ইউরেকা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা আদায়

Spread the love

ফারুক সাগর: তালায় পরিমাপের চেয়ে কম পেট্রোল বিক্রির অপরাধে মেসার্স মিলেনিয়াম ইউরেকা ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মেশিন মেরামত না করা পর্যন্ত পেট্রোল বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।বুধবার (১১ নভেম্বর) বিকেলে তালা বাজারের মেলাখোলা এলাকায় অবস্থিত ফিলিং স্টেশনটিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা। জানা যায়, ফিলিং স্টেশনটিতে নির্ধারিত পরিমাপের চেয়ে কম পেট্রোল বিক্রি করা হচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন। পাশাপাশি মেশিন মেরামত না হওয়া পর্যন্ত পেট্রোল বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, নির্ধারিত পরিমাপের চেয়ে কম পেট্রোল দেওয়ার অপরাধে ফিলিং স্টেশনটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মেশিন মেরামত না হওয়া পর্যন্ত পেট্রোল বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

About dainiksatkhira24

Check Also

বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন

Spread the loveজহর হাসান সাগর: বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির (টিপিএসবি) ২০২৬-২০২৮ মেয়াদের জন্য ৩১ সদস্যবিশিষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com