তালায় প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

Spread the love
ফারুক সাগর:
সাতক্ষীরা তালা উপজেলায় তালা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪জুলাই) সকালে প্রেসক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার।
সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন জোয়ার্দ্দারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি আসাদুজ্জামান রাজু, মো. খলিলুর রহমান লিথু, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম এবং সমাজকল্যাণ সম্পাদক আজমল হোসেন জুয়েল।
এছাড়া দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফি, প্রচার সম্পাদক সেকেন্দার আবু জাফর বাবু, সাহিত্য সম্পাদক অর্জুন বিশ্বাস, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রিয়াদ হোসেন, কার্যনির্বাহী সদস্য শিরিনা সুলতানা, ইমরান হোসেন, আজিজুল ইসলাম, তাপস সরকার, ফারুক সাগর,
মীর ইমরান মাহমুদ, কামাল হোসেন, মো. রফিকুল ইসলাম নয়ন, শামীম হোসেন প্রমুখ সভায় অংশগ্রহণ করেন।
সভায় প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সদস্যদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সহযোগিতার মাধ্যমে প্রেসক্লাবের সার্বিক অগ্রগতিতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা শেষে এক আনন্দঘন পরিবেশে ফল উৎসবের আয়োজন করা হয়। গ্রীষ্মের তাপদাহের মাঝে সদস্যদের ক্লান্তি দূর করতে এবং পারস্পরিক সৌহার্দ্য আরও দৃঢ় করতে এই উৎসবের উদ্যোগ নেওয়া হয়।

About dainiksatkhira24

Check Also

হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা

Spread the loveতালা প্রতিনিধি: তালা উপজেলার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com