তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ সম্পন্ন

Spread the love

ফারুক সাগর: সাতক্ষীরার তালা উপজেলায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত উপজেলা কমিটির সভা ও প্রতিবন্ধীতা সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলা মডেল মসজিদ হলরুমে এ সভা ও জরিপ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এ অনুষ্ঠান আয়োজন করে।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান,আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. ফয়সাল সরদার,মেডিকেল অফিসার ডা. মো. মোকলেছুর রহমান,সহকারী প্রোগ্রামার মো. মোতাহার হোসেন এবং তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দারসহ সংশ্লিষ্টরা।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান জানান, তালা উপজেলার ১২টি ইউনিয়নে প্রতিবন্ধীতা সনাক্তকরণের জন্য যারা আবেদন করেছিলেন, তাদের সনাক্তকরণ জরিপ সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে।

About dainiksatkhira24

Check Also

তালায় স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযানে প্যাথলজি সিলগালা

Spread the loveতালা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটায় অবস্থিত ‘স্বাগতা ক্লিনিক’ এ ভুয়া প্যাথলজিস্ট দিয়ে ল্যাব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com