Breaking News

তালায় লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

Spread the love

তালা প্রতিনিধি :সাতক্ষীরা তালা মুক্তি ফাউন্ডেশনের আয়োজনে লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার( ২০ জানুয়ারি) সকালে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে অনুষ্ঠিত ওয়ার্কশপে সভাপতিত্ব করেন মুক্তি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গোবিন্দ কুমার ঘোষ।

মাল্টি যার ইন্টারন্যাশনাল জার্মানি এর অর্থায়নে, মুক্তি ফাউন্ডেশনের টুগেদার- ২ ফোকাল পারসেন জোসেফ মন্ডল এর পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি অফিসার মোঃ রেজাউল করিম, তালা মহিলা কলেজের অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, তেতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালাম আজাদ,ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহা, মুক্তি ফাউন্ডেশনের সমন্বয়কারী সুনন্দা ভদ্র।

এসময় তালা মডেল স্কুলের প্রধান শিক্ষক ও সাংবাদিক জাহিদুল ইসলাম, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মো: আকবর হোসেন, রিপোর্টার্স সাধারণ সম্পাদক বিএম জুলফিকার রায়হান,উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তা মোঃ কবিরুজ্জামান, উপজেলা যুব জামাতের সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সাংবাদিক ইমরান হোসেন, তালা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি দেবোকি রানী, ইউপি মেম্বারগনসহ উপকারভোগীরা উপস্থিত ছিল

About dainiksatkhira24

Check Also

তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কারাদণ্ড

Spread the loveফারুক সাগর: সাতক্ষীরার তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বর ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com