Breaking News

তালায় মানব উন্নয়ন ফাউন্ডেশনের তিনদিন ব্যাপী ঈদ অনুষ্ঠান

Spread the love

জহর হাসান সাগর:তালায় জাকজমক পূর্ণ পরিবেশে এলাকার শত শত মানুষের অংশগ্রহণে তিন দিন ব্যাপি ঈদ পুনর্মিলনী,ক্রীড়া সাংস্কৃতিক ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।ঈদুল আজহার পঞ্চম দিন হতে মানব উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে আধ্যাত্মিক সাধক এজহার আলী স্মৃতি নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের চত্বরে তিনদিন ব্যাপি অনুষ্ঠান মালায় ছিল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাড়ি ভাংগা,দড়াটানা,বালিশ খেলা, কলাগাছে উঠা, হাঁস ধরা সহ প্রতিদিন সন্ধ্যায় মনোঙ্গ সাংস্কৃতি অনুষ্ঠান।

পুরষ্কার বিতরনী ও সাংস্কৃতি অনুষ্ঠানের আলোচনা সভায় মানব উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক নিগার সুলতানা নিপার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সভাপতি ও উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম নজরুল ইসলাম।

তালা প্রেসক্লাবের সদস্য বিএম বোরহান উদ্দীনের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া ব্যক্তিত্ব শেখ হাবিবুর রহমান হাবিব,আর টিভির সি.ক্যামেরাম্যান হাবিবুর রহমান বিশ্বাস, সৈয়দ খালিদ হাসান,শিক্ষক মোঃ রেজাউল ইসলাম সানা, মোঃ মফিজুল ইসলাম খাঁ, তালা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক এসএম হাসান আলী বাচ্চু,সদস্য মোঃ জহর হাসান সাগর,পার্থ প্রতিম মন্ডল,শেখ ফয়সাল আহমেদ, বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ সেলিম সরদার,মোঃ মোস্তফা বিশ্বাস, মোঃ পলাশ বিশ্বাস,মোঃ মতিয়ার রহমান সরদার,মোঃ সাইদুর রহমান, মোঃ মনিরুল ইসলাম শেখ প্রমূখ।

মানব উন্নয়ন ফাউন্ডেশন জন কল্যাণে নিবেদিত হয়ে দীর্ঘদিন সেবা মূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন।স্বাস্থ্য সেবা প্রকল্পটি চলমান রয়েছে। তাছাড়া মানব উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ,রমজান মাস জুড়ে রোজাদারদের ইফতার বিতরণ,মানুষের চিকিৎসা সেবা প্রদান সহ নানানমূখী সেবা প্রদান করে থাকে।মাদক মুক্ত সমাজ গড়তে সর্বদা সচেতনামূলক কার্যক্রম করে থাকে মানব উন্নয়ন ফাউন্ডেশন।

About dainiksatkhira24

Check Also

একই পরিবারের চারজনের মৃত্যু: তালায় আর্সেনিকের ভয়াবহ থাবা

Spread the loveজহর হাসান সাগর: সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি গ্রামে আর্সেনিক দূষণ ভয়াবহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com