তারেক রহমানের ফেরার তারিখ চূড়ান্ত হলে ঘোষণা দেবে বিএনপি

Spread the love

ডেস্ক রিপোর্ট: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার দিনক্ষণ চূড়ান্ত হলে দলের পক্ষ থেকে ঘোষণা দিয়ে জানানো হবে।রোববার (২৯ জুন) মধ্যরাতে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ কথা জানান। কয়েকটি গণমাধ্যমে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রতিবেদনের জের ধরে মিডিয়া সেলের এ অবস্থান সামনে আসলো।শায়রুল কবির খান জানান, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডন থেকে বাংলাদেশে আসার বিষয়টি দলের পক্ষ থেকে ঘোষণা দিয়ে বলা হবে, যখন তার আসার তারিখ চূড়ান্ত হবে।বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেলের বরাতে শায়রুল কবির খান তারেক রহমানের দেশে ফেরার বিষয়টির গুরুত্ব এবং প্রয়োজনীয়তাকে ভিন্নতার দিকে ধাবিত না করার অনুরোধ জানান।

About dainiksatkhira24

Check Also

জাতিসংঘের বিশ্বমঞ্চে দাঁড়িয়ে বাবা-মাকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী

Spread the loveডেস্ক রিপোর্ট: জাতিসংঘের এই বিশ্বমঞ্চে দাঁড়িয়ে এই মুহূর্তে আজ আমি কিছুটা স্মৃতিকাতর বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com