Breaking News

তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় দিনব্যাপী ‘সম্প্রীতি মেলা ২০২৬’ অনুষ্ঠিত

Spread the love
​নিজস্ব প্রতিনিধি: “যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো”—এই বৈচিত্র্যময় প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বানে সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হয়েছে দিনব্যাপী ‘তরুণ নেতৃত্বাধীন সম্প্রীতি মেলা ২০২৬’।
​সোমবার (৯ নভেম্বর) সকালে অ্যাক্টিভিস্টা সাতক্ষীরার উদ্যোগে কামালনগর ঈদগাহ ময়দান থেকে একটি সুসজ্জিত ‘সম্প্রীতি র‍্যালি’ বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লেকভিউ রিসোর্ট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে স্থানীয় তরুণ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবী মানুষ অংশ নেন।
সিডো (SEDO) সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ।
​মেলার মূল চেতনা ‘সামাজিক সংহতির জন্য সংযোগ স্থাপন’ (Connecting Dots for Social Cohesion)-কে তুলে ধরে অতিথিরা বলেন, “শান্তি মানে কেবল সংঘাতের অনুপস্থিতি নয়; শান্তি হলো পারস্পরিক সম্পর্ক গড়ে তোলা, আলোচনার পরিবেশ তৈরি, বৈচিত্র্যকে স্বীকৃতি দেওয়া এবং প্রান্তিক জনগোষ্ঠীর মর্যাদাপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা।”
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান এবং সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত।
​এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক সঞ্জীত কুমার দাস, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরার উপ-পরিচালক মেহেদী হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটিসহ স্থানীয় সাংবাদিক ও জেলা মন্দির কমিটির নেতৃবৃন্দ।

About dainiksatkhira24

Check Also

অগ্রগতি সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মো. সেলিমুর রহমানের নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত

Spread the loveমো. মোকাররাম বিল্লাহ ইমন:অগ্রগতি সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য, নিবেদিতপ্রাণ, সৎ, নিষ্ঠাবান এবং সকলের ভালোবাসার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com