ডুমুরিয়ার আলোচিত যুবদলনেতা শামীম হত্যায় স্ত্রীও শ্যালক আটক

Spread the love

ডুমুরিয়া প্রতিনিধি:ডুমুরিয়ায় যুবদল নেতা এস এম শামীম হত্যার মূল আসামি তার স্ত্রী ফাতেমা আক্তার বৃষ্টি (৩০) ও শ্যালক ইমন হোসেন বাদল (১৮)কে ডুমুরিয়া থানা পুলিশ ও র‍্যাব-৬ গ্রেপ্তার করে। সোমবার (২৫ আগস্ট) বিকালে উপজেলার আঠারোমাইল এলাকায় শামীমের নিজ বাসা থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারের সময় স্ত্রী বৃষ্টির স্বীকারোক্তির ভিত্তিতে বাড়ির পাশে একটি ডোবা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাপাতি উদ্ধার করেছে পুলিশ। অভিযানে উপস্থিত ছিলেন খুলনা জেলা পুলিশের এএসপি সার্কেল আবির শুভ্রসহ পুলিশ ও র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা।

উল্লেখ্য, গত শুক্রবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে শামীম নিজ বাসার ৩ তলায় নৃশংসভাবে হত্যা হন। হত্যাকাণ্ডের প্রাথমিক তদন্তে দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল। পরদিন তাদের পরিবারের নিকটেছেড়ে দেওয়া হয়। ভিকটিমের মা, অবসরপ্রাপ্ত শিক্ষক রশিদা বেগম, গত রোববার (২৪ আগস্ট) অজ্ঞাতনামা আসামি হিসেবে মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের ক্লু উদঘাটনে পুলিশ ও র‍্যাব যৌথভাবে একাধিক ইউনিট তদন্তে নামে।

ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, শামীম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্ত্রী ও শ্যালককে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে।

About dainiksatkhira24

Check Also

সুন্দরবনে ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ

Spread the loveডেস্ক রিপোর্ট: সুন্দরবনের কুখ্যাত ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ মোট ২৭ জন সদস্য অস্ত্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com